রাবিতে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়তে ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৪:৩৮ পিএম


রাবিতে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়তে ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি । ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বাজেট প্রস্তাবনা জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ। 

রোববার (২৬ জুলাই) দেওয়া প্রস্তাবে রয়েছে একটি আধুনিক টার্ফ মাঠ নির্মাণ, হবিবুর রহমান সংলগ্ন মাঠের আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল সংস্কার ও আধুনিকায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শরীরচর্চা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক হিসেবে খেলাধুলার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় বাজেট প্রস্তাবনা পেশ করেছি।

আরও পড়ুন

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি আধুনিক টার্ফ মাঠ নির্মাণ। বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। আশা করছি, প্রস্তাবটি অনুমোদিত হলে খুব দ্রুত টার্ফ মাঠ নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।

শরীরচর্চা বিভাগ সূত্রে জানা গেছে, বাজেট প্রস্তাবে তিনটি প্রধান বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো— একটি আধুনিক টার্ফ মাঠ নির্মাণ, হবিবুর রহমান সংলগ্ন মাঠের আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের সংস্কার ও আধুনিকায়ন।

সংশ্লিষ্টদের আশা, প্রস্তাবটি অনুমোদিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামোয় উল্লেখযোগ্য উন্নয়ন হবে। এতে শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে নিয়মিত অনুশীলন ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission