যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন ও গণসংগীত

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১:৩৮ পিএম


যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বালন ও গণসংগীত
মশাল প্রজ্বালন ও গণসংগীতের আয়োজন করেছেন শিক্ষার্থীরা। ছবি: আরটিভি

যৌন হয়রানি, বিচারহীনতা ও সব প্রকার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মশাল প্রজ্বলন ও গণসংগীতের আয়োজন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় অদম্য বাংলার চারপাশে মশাল জ্বালিয়ে প্রতিবাদের প্রতীকী প্রকাশ ঘটানো হয়। পরে শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে প্রতিবাদী ও গণসংগীত পরিবেশন করেন। পুরো এলাকা মশালের আলো ও গানধ্বনিতে মুখর হয়ে ওঠে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নিরাপদ ক্যাম্পাস, ন্যায়বিচার ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন।

২য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, আমরা ভয় নয়, নিরাপত্তা চাই। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে একজন নারী শিক্ষার্থী নির্ভয়ে চলাফেরা করতে পারে। আজকের মশাল সেই প্রত্যয়ের প্রতীক।

৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধীরা আরও সাহস পায়। আমরা চাই দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission