বিজ্ঞাপন প্রচারে কঠোর হলো মেটা

প্রযুক্তি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ , ১১:৩৬ এএম


বিজ্ঞাপন প্রচারে কঠোর হলো মেটা
ছবি : সংগৃহীত

ক্ষতির কারণ হতে পারে এমন বিজ্ঞাপনের বিষয় কঠোর হলো ফেসবুকের অভিভাবক মেটা। ১৮ নিচে যাদের বয়স, তাদের লক্ষ্য করে বানানো বিজ্ঞাপনের বিষয়ে সম্প্রতি বিধিনিষেধ আরও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। 

এখন থেকে ফেসবুক এবং ইনস্টগ্রামের মার্কেটাররা জেন্ডারভিত্তিক কম বয়সীদের শনাক্ত করতে পারবে না। শুধু বয়স আর লোকেশন দেখা যাবে।

এ ছাড়া মার্চ থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের কম বয়সী ব্যবহারকারীরা আরও বেশি নিয়ন্ত্রণ পাবে। যদিও ইতোমধ্যে তারা কোনো নির্দিষ্ট বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনকে হাইড করে দিতে পারে। এরপর থেকে তারা কোনো ধরনের বিজ্ঞাপনের প্রচারকে কমিয়ে দিতে পারবে।

এ বিষয়ে সংবাদমাধ্যম এনগেজেট জানায়, মেটা আস্তে আস্তে কম বয়সীদের ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে। আর এই সপ্তাহেই তারা বড় দুটি পরিবর্তন আনল। কয়েক দিন আগেই মেটা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি আনে, যেখানে বৈষম্যমূলক বিজ্ঞাপন বণ্টন কমিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্র সরকারের চাপে ফেসবুক জাতি, লিঙ্গ এবং অন্যান্য সুরক্ষিত শ্রেণিভিত্তিক টার্গেট বিজ্ঞাপনের বিষয়ে কাজ করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission