যাবজ্জীবন এখন আমৃত্যু কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ , ০৫:৩৩ পিএম


যাবজ্জীবন এখন আমৃত্যু কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ মানে ৩০ বছরের জেল নয়। এখন থেকে তা আমৃত্যু কারাবাস হবে। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ এ সিদ্ধান্ত জানান।

মঙ্গলবার সাভারের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাবাস দেয়ার আদেশে আপিল বিভাগ এ আদেশ দেন।   

আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

খন্দকার মাহবুব হোসেন বলেন, শুনানির সময় প্রধান বিচারপতি বলেছেন যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস। তখন আমি এর প্রতিবাদ করে বলেছি, দণ্ডবিধির ৫৭ ধরায় যাবজ্জীবন মানে ৩০ বছর। আর যাবজ্জীবনের আসামিরা কারাগারে রেয়াত পেয়ে দণ্ড কমে আসে। যদি আমৃত্যুই হয়ে থাকে তাহলে এদের রেয়াতের কি হবে?

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সাভারের তিনজনের মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়। তবে আদেশে বলা হয়েছে, যাবজ্জীবন মানে ৩০ বছর নয় আমৃত্যু কারাদণ্ড।

এইচটি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission