গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় ববি ছাত্রলীগ 

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ০৯:৫৭ পিএম


গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় ববি ছাত্রলীগ 
ছবি : আরটিভি

গুচ্ছ ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ববি ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ এপ্রিল) গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য তারা এ কার্যক্রম পরিচালনা করেন বরিশালের নগরপিতা খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে।  

এদিন সড়কের যান চলাচল স্বাভাবিক রাখাসহ অভিভাবকদের ছায়ায় বসার জন্য বুথ তৈরি করে সংগঠনটি। এছাড়া নিরাপত্তা রক্ষা ও তথ্য সেবা দানের মতো কাজও করেছেন তারা। মোবাইল, ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রাখাসহ বিভিন্ন ধরনের সেবা দিয়েছে ছাত্রলীগসহ অন্য সংগঠনগুলো।

বিজ্ঞাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী তানজিদ মঞ্জু বলেন, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদেরকে সার্বিক সহযোগিতায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সকাল থেকে সেবা দিয়েছে। সকল শিক্ষার্থী নিরাপদে বাড়ি ফেরা না পর্যন্ত আমাদের সকল নেতাকর্মী এভাবে কাজ করে যাবে। 

এই ধরনের সহয়তা পেয়ে খুশি হয়েছেন ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকরা। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনগুলো। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission