সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম

আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০১:০০ পিএম


সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম
ফাইল ছবি

লোকসানে পড়া ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) সোমবার (৬ মে) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে সংবাদ সংগ্রহ করতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত হন। 

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ব্যাংকের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান ব্যাংকটি নিয়ে সাংবাদিকদের ইতিবাচক খবর প্রকাশের আশা প্রকাশ করেন। এরপরই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিটিং আছে বলে সেখান থেকে বেরিয়ে যান তিনি। 

এরপরই সংবাদ সম্মেলন শেষ করে দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের হাতে নাস্তার প্যাকেট তুলে দেন ব্যাংক কর্মকর্তারা। সেই প্যাকেট খুলতেই দেখা যায়, এর ভেতরে পাঁচ হাজার টাকা লেখা খাম।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া বেশ কয়েকজন সাংবাদিক জানান, সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের টাকা দেওয়া একটি ব্যাংকের জন্য খুবই বিব্রতকর।

উল্লেখ্য, ব্যাংকটি ২০২২ সালে তিন হাজার ২৮৫ কোটি টাকা এবং ২০২৩ সালে এক হাজার ৪৯৭ কোটি টাকা লোকসানের মুখে পড়ে। ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৬৮ কোটি টাকা। এটি ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ২৮ দশমিক ৯২ শতাংশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission