সাবেক মেয়র ঝন্টুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ , ০৫:৩৯ পিএম


সাবেক মেয়র ঝন্টুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আজ (সোমবার) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। ঝন্টু সাবেক সংসদ সদস্যও ছিলেন।

প্রধানমন্ত্রী ঝন্টুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

বিজ্ঞাপন

এরপর তিনি দলের সভাপতি হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দলের পক্ষ থেকে আরও একবার মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও সাবেক সাংসদ ঝন্টুর প্রতি শ্রদ্ধা জানান।  

বিজ্ঞাপন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় সংসদের চীফ হুইপ এএসএম ফিরোজ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং দলের হুইপ ও সংসদ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে দক্ষিণ প্লাজায় ঝন্টুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সদস্য, হুইপ, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য জানাজায় শরীক হন।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল এই বীর যোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।

ঝন্টু রোববার বিকেলে ৬৬ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: 

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission