লন্ডনে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৪৬ পিএম


লন্ডনে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত

পুর্ব লন্ডনের রয়েল রিজেন্সিতে ‘সবার আগে বাংলাদেশ’ শির্ষক এক প্যানেল আলোচনা, গালা ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

লাভ বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। 

প্যানেল আলোচনার বিষয়গুলো ছিল বাংলাদেশের গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার, দক্ষতাভিত্তিক শিক্ষা, আইনের শাসন, আইনশৃঙ্খলা, মানবাধিকার ও সাংবাদিকতার স্বাধীনতা, সামাজিক অর্থনীতি ও স্বাস্থ্য। 

বিজ্ঞাপন

বাংলাদেশের বিভিন্ন ইস্যু ও তাদের আগামীর পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন লাভ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাহিদুর রাহমান ও প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ মাহমুদ। 

এ ছাড়া অনুষ্ঠানে আবুল কালাম আজাদ, অহিদ আহমেদ, আব্দুল বারী, আব্দুস সাহিদ, আব্দুস সালাম, হাবিবুর রহমান, সিমুল তাসবির চৌধুরী, পাবেল চৌধুরী, জাহাঙ্গীর আলম জনি, আব্দুল কুদ্দুসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission