লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নতুন স্পিকার সুলুক আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০৭:২৭ এএম


লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নতুন স্পিকার সুলুক আহমেদ
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নতুন স্পিকার সুলুক আহমেদ। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন অর্থবছরের জন্য স্পিকার নিযুক্ত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর সুলুক আহমেদ। এ ছাড়া, নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর বেলাল উদ্দিন।

বুধবার (১৪ মে) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হলরুমে বার্ষিক সভায় প্রথা অনুযায়ী নতুন স্পিকারের দায়িত্ব নেন কাউন্সিলর সুলুক আহমেদ। তিনি কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদের স্থলাভিসিক্ত হলেন। এর আগে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 

টাউন হল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারদের ভোটে ২০২৫-২৬ অর্থবছরের জন্য কাউন্সিলের স্পিকার নিযুক্ত হন সুলুক আহমেদ। 

এ সময় নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র, বিদায়ী স্পিকার, কাউন্সিলরবৃন্দ, রাজনীতিবিদ ও কমিউনিটির ব্যক্তিবর্গ টাউনহলের এ সভায় উপস্থিত থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত স্পিকারকে স্বাগত জানান।

স্পিকার হওয়ার পর অনুভূতি ব্যক্ত করে সুলুক আহমেদ বলেন, টাওয়ার হ্যামলেটসের মতো একটি ঐতিহ্যবাহী বারার স্পিকার নির্বাচিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার মেধা ও যোগ্যতা দিয়ে কাউন্সিলের দায়িত্ব যথাযথ সম্মানের সাথে পালনে সচেষ্ট থাকব বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission