বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০১ মার্চ ২০২৬ , ০৩:৪৯ পিএম


বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’ (বিডিএক্সপ্যাট) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের চাপাতি ডট কম রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়ের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশন মালয়েশিয়ার মিনিস্টার (শ্রম) জনাব মোঃ সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বিডি এক্সপ্যাটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাই কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

ইফতার অনুষ্ঠানে হাই কমিশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ,কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার), মোঃ ফিরোজ রব্বানী। অনুষ্ঠানে  বিডি এক্সপ্যাটের সহ-প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ শুভেচ্ছা বক্তব্য দেন এবং সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।

এ ছাড়া বিডি এক্সপ্যাটের এক্সিকিউটিভদের মধ্যে উপস্থিত ছিলেন: ইউনিভার্সিটি মালায়ার ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ আলী তারেক, ইউনিভার্সিটি মালায়ার ফ্যাকাল্টি অব মেডিসিন এর মেডিক্যাল লেকচারার ডা. তানিয়া ইসলাম, ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়, মাস্টারকার্ড এর ম্যানেজিং কনসালটেন্ট রিবো আলম, সিবিএল মানি ট্রান্সফার-এর তথ্যপ্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ার, পিএইচডি গবেষক আশা হোসেন।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে মালয়েশিয়ায় কর্মরত ১১০ জন প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. আমান উল্লাহ।

বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডি এক্সপ্যাট) মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রফেশনালদের সর্ববৃহৎ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের বর্তমানে ৮৫০-এর বেশি সদস্য রয়েছে।

সংগঠনটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবীদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে।

সংগঠনের মূল উদ্যোগগুলোর মধ্যে রয়েছে: লিডার্স' টক, উইমেনস' কোর, বৈঠক, টেক আড্ডা ও কিডস' ক্লাব। এ ছাড়াও প্রতি বছর বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক কার্যক্রম, মিট অ্যান্ড গ্রিট গ্যাদারিংসহ বিভিন্ন নিয়মিত আয়োজন করা হয়।

সংগঠনের নেতৃত্বে যারা রয়েছেন, তারা সকলেই মালয়েশিয়ার বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission