সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের নাঈম

আরটিভি নিউজ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৭:০৭ পিএম


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের নাঈম
নিহত নাঈম ইসলাম। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নাঈম ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা গণমাধ্যমকে জানান, প্রায় আট বছর আগে সৌদি আরবে যান নাঈম ইসলাম। সেখানে তিনি আল ফাহাদ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা দেন। পথিমধ্যে পেছন দিক থেকে একটি দ্রুতগামী লরি গাড়িটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান নাঈম।

আরও পড়ুন

নাঈমের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বাবা-মাসহ পরিবারের সদস্যরা।

নিহত নাঈমের স্ত্রী হ্যাপী আক্তার স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission