মালয়েশিয়ার সেরি কাম্বাগান এলাকা থেকে এস এম গোলাম রাব্বি (২২) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। কুয়ালালামপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কেএলইউএসটি) কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষাথী তিনি।
রোববার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে মোবাইল ফোন সারানোর কথা বলে কাম্বাগানের সাউথ সিটি প্লাজা এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা শার্ট ও জিন্সের প্যান্ট।
ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। এই ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
নিখোঁজের পরিবারের জানায়, বাসা থেকে বের হওয়ার সময় রাব্বির সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও বৈধ ভিসা ছিল এবং তার পাসপোর্ট নম্বর হলো এ১৫০৮৬৫২১।
নিখোঁজ হওয়ার সময় তিনি সাদা শার্ট ও জিন্সের প্যান্ট পরিহীত অবস্থায় ছিলেন। বেশ কিছুদিন ধরেই পারিবারিক নানা বিষয় নিয়ে কিছুটা মানসিক চাপে ছিলেন তিনি।
গোলাম রাব্বির সন্ধান পাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। তাকে খুঁজে পাওয়া গেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: +৮৮০১৭৭১৫২২৪৩৫, +৬০১০৯৭১৮৩৬৭, +৬০১১৫৩৪৩১২৯৫
আরটিভি/এসআর



