পর্তুগালে ট্রেনের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ৪

আরর্টিভি নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬ , ১০:১৭ এএম


পর্তুগালে ট্রেনের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ৪
ছবি: সংগৃহীত

পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক প্রাইভেটকারে থাকা প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম রাম প্রসাদ সরকার (৩৬)। তিনি টাঙ্গাইলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন।

দুর্ঘটনাটি ঘটে পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৪ মে) প্রাইভেটকারটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

শুক্রবার (১৫ মে) লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজখবর রাখতে একজন কর্মকর্তা হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের চলাচল ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।


আরটিভি/জেএমএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission