২০৩০ সালে দুইবার রমজান পাবেন মুসলিমরা, নেপথ্যে যে কারণ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ১১:০৩ পিএম


২০৩০ সালে দুইবার রমজান পাবেন মুসলিমরা, নেপথ্যে যে কারণ
ছবি: সংগৃহীত

চন্দ্র ও সৌর ক্যালেন্ডারের বিরল সামঞ্জস্যের কারণে ২০৩০ সালে বিশ্বের মুসলিমরা একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পালন করবেন। প্রথম রমজান শুরু হবে বছরের শুরুতে জানুয়ারিতে এবং দ্বিতীয় রমজান শুরু হবে ডিসেম্বর মাসে।

বিজ্ঞাপন

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামি চন্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান সৌর ক্যালেন্ডারের মধ্যকার পার্থক্যই এই ঘটনাটির মূল কারণ। ইসলামি ক্যালেন্ডার চাঁদের আবর্তনের ওপর ভিত্তি করে গঠিত হওয়ায় একটি চন্দ্র বছর হয় ৩৫৪ দিনের, যা সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন কম। ফলে প্রতিবছর রমজান মাস গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আগের বছরের তুলনায় এগিয়ে আসে।

জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামি পণ্ডিতদের মতে, ১৪৫১ হিজরি সনের রমজান মাস শুরু হবে ২০৩০ সালের ৫ জানুয়ারি। একই বছরের ২৬ ডিসেম্বর শুরু হবে ১৪৫২ হিজরি সনের রমজান। এর ফলে ২০৩০ সালে রমজান মাসের প্রথম ও শেষ দুই অংশই পড়বে একই গ্রেগরিয়ান বছরে। অর্থাৎ, ওই বছরে মোট ছয় দিন রমজান পড়বে ডিসেম্বর মাসে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা জানান, গ্রেগরিয়ান বা খ্রিষ্টীয় বর্ষপঞ্জি সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের ওপর নির্ভরশীল হলেও ইসলামি ক্যালেন্ডার পুরোপুরি চাঁদের গতিপথের ওপর ভিত্তি করে তৈরি। এই পার্থক্যের কারণেই ইসলামি মাসগুলো সময়ের সঙ্গে সঙ্গে চারটি ঋতুর মধ্য দিয়ে ঘুরে বেড়ায়।

এর আগে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান মাস পড়েছিল ১৯৯৭ সালে। ভবিষ্যতে আবার এমন ঘটনা ঘটবে ২০৬৩ সালে।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। স্থানীয় জ্যোতির্বিদরা জানিয়েছেন, ১৮ জানুয়ারি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে। রজব মাসকে সাধারণত রমজানের প্রস্তুতির সময় হিসেবে বিবেচনা করা হয়।


আরটিভি/এসকে

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission