ইফতার সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০ হাদিস

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩৩ পিএম


ইফতার সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০ হাদিস
ছবি: সংগৃহীত

পবিত্র রমজানুল মোবারকের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইফতার। সারাদিন সংযম ও আত্মশুদ্ধির পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে রোজা ভাঙাই ইফতার। এটি শুধু খাদ্য গ্রহণ নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইবাদত ও রাসুলুল্লাহ এর সুন্নত।

বিজ্ঞাপন

ইফতারের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে বহু হাদিসে বর্ণনা এসেছে। নিচে ইফতার সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০টি হাদিস সংক্ষেপে উপস্থাপন করা হলো, 

১. রোজাদারকে ইফতার করানোর সওয়াব হযরত মুহাম্মদ (সা.) বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তার গুনাহ মাফ করা হয়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পায় অথচ রোজাদারের সওয়াব কমানো হয় না। (বায়হাকি)

বিজ্ঞাপন

২. সামান্য খাবারেও পূর্ণ সওয়াব, এক পেয়ালা দুধ, একটি খেজুর কিংবা এক চুমুক পানি দিয়েও কাউকে ইফতার করালে পূর্ণ সওয়াব পাওয়া যায়। (বায়হাকি)

৩. দ্রুত ইফতার করার ফজিলত রাসুল বলেছেন, লোকেরা ততক্ষণ কল্যাণের ওপর থাকবে, যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করবে। (বুখারি, মুসলিম)

বিজ্ঞাপন

৪. আল্লাহর কাছে প্রিয় বান্দা আল্লাহ তায়ালা বলেন,আমার কাছে সবচেয়ে প্রিয় সেই বান্দা, যে সময়মতো ইফতার করে। (তিরমিজি)

৫. সূর্যাস্তই ইফতারের সময়, সূর্য ডুবে যাওয়া নিশ্চিত হলেই ইফতার করতে হবে আজান বা সাইরেনের অপেক্ষা জরুরি নয়। (সহিহ বুখারি)

বিজ্ঞাপন

৬. খেজুর বা পানি দিয়ে ইফতার সুন্নত। রাসুল বলেছেন,তোমরা খেজুর দিয়ে ইফতার করো, না পেলে পানি দিয়ে কারণ তা পবিত্র।” (তিরমিজি)

৭. ইফতারের সময় দুটি আনন্দ, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময়, অন্যটি তার প্রভুর সাক্ষাতের সময়। (সহিহ বুখারি)

৮. ইফতারের সময় দোয়া কবুল হয়,ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। (আত্তারগীব ওয়াত্তারহীব)

৯. রোজাদার (ইফতারের সময়), ন্যায়পরায়ণ শাসক ও মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। (ইবনে মাজাহ)

১০. রোজাদারকে পানি পান করানোর ফজিলত, যে ব্যক্তি রোজাদারকে পানি পান করায়, আল্লাহ তাকে জান্নাতে এমন পানি পান করাবেন,যার পর সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। (কানযুল উম্মাল)

ইফতারের দোয়া

ইফতারের আগে বা পরে এই দোয়াটি পড়া মুস্তাহাব,আল্লাহুম্মা ইন্নি লাকা ছুমতু ওয়া বেকা আ’মানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু।

রমজান মাসে ইফতার শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং ভ্রাতৃত্ব, সহানুভূতি ও মানবিকতার এক অনন্য প্রকাশ। তাই সময়মতো ইফতার করা এবং অন্যকে ইফতার করানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission