ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মসজিদের পাশে কবর দিলে কি আজাব কম হয়?

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: সংগৃহীত

প্রত্যেক প্রাণীর মৃত্যু নিশ্চিত। তাই পৃথিবীর কোলে জন্ম নিলে একদিন মারা যেতে হবে। ইসালামী শরিয়ত অনুসারে কোনো ব্যক্তি মারা গেলে তাকে কবরে দাফন করা হয়। এ সময় বেশিভাগ মানুষ তার আত্মীয়স্বজনকে মসজিদের কাছে কবর দেওয়ার চেষ্টা করেন।

তারা মনে করেন, মসজিদের আজান, নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরের সওয়াব মৃত ব্যক্তি পান। মৃত ব্যক্তি আজান ও কিরাত শুনতে পান। কিন্তু ইসলামি বিধান মতে, মসজিদের পাশে কবর নির্মাণ করা সৌভাগ্যের বিষয় নয়।

মসজিদের পাশে বা আঙিনায় কবর দিলে কবরের আজাব কম হয় বা সওয়াব বেশি পাওয়া যায়—এরকম কথা কোরআন-হাদিসের কোথাও নেই।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন মানুষ মারা যায়, তখন তার আমল স্থগিত হয়ে যায়, শুধু তিনটি আমল ছাড়া—এক. সদকায়ে জারিয়া, দুই. এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয়, তিন. এমন নেক (ভালো) সন্তান যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৬৩১)

আরও পড়ুন

এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বলেন, ‘মসজিদের পাশে কবর দিলে এর আলাদ কোনো উপকারিতা আছে কি না, এটাকে আমরা দুভাবে দেখতে পারি।’

‘প্রথমত, শরিয়তের দিকে আমরা যখন তাকাই তখন দেখা যায়, মসজিদ-মাদ্রাসার আঙিনায় বা পাশে কবর দিলে বিশেষ কোনো ফজিলত আছে, এমনটা কোরআন-হাদিসের কোথাও বলা হয়নি। এটা বলা হয়নি যে, এখানে দিলে অতিরিক্ত ফজিলত হবে, সওয়াব হবে।’

তিনি বলেন, ‘হাঁ, কবরস্থানগুলো মসজিদের আশপাশে থাকা ভালো। কারণ এতে মসজিদের মুসল্লিরা প্রতিনিয়ত কবর জিয়ারতের আমলটা করতে পারেন এবং কবরবাসীকে যতবার দেখেন ততবার দোয়া করার সুযোগ পান। সেজন্য কবরস্থান মসজিদের আশেপাশে ভালো। কিন্তু কবরস্থান যদি দূরে হয় তাহলে সেক্ষেত্রে মসজিদ-মাদ্রাসার পাশে একটা সিঙ্গেল কবর দেওয়া, এটা সুন্নাহ নয় । সুন্নাহ হলো সাধারণ মানুষের সঙ্গে কবর দেওয়া। অর্থাৎ, গণকবর হওয়া।’

‘দ্বিতীয়ত, আল্লাহর রহমত বান্দার প্রতি আসার জন্য অনেক সময় বাহানা তালাশ করে। এখন ধরুন একজন মানুষের অনেক গোনাহ আছে, তিনি আল্লাহর রহমত পাওয়ার জন্য উসিলা খুঁজছেন যে, আল্লাহ আপনার ঘরের পাশে কবর হলে যদি আপনি একটু রহম করেন— এরকম আল্লাহর প্রতি সুধারণা থেকে তার রহমত লাভের আশায় কেউ যদি এমনটা করেন, এটা জাস্ট রাব্বুল আলামিনের প্রতি তার একটা চাওয়া। তো আল্লাহ তায়ালা তার প্রতি রহম করতেও পারেন। সেটাকে আমরা ‘আল্লাহর রহমত হবে না’, এমনটা মাসআলা দিয়ে দিতে পারি না। কারণ, এটা সম্পূর্ণ আল্লাহর সিদ্ধান্ত। তবে এ কথা সত্য যে, আলাদা আলাদা বা মসজিদের পাশে কবর দেওয়া সুন্নাহ নয়।’

ইসলামি স্কলার ড. সাইফুল্লাহ বলেন, মসজিদের কাছে কোনো কবরস্থান হবে না। কবরস্থান হবে মসজিদ থেকে আলাদা। সমাজের অনেকে মনে করেন, মসজিদের কাছে কবর দিলে হয়তো মৃত ব্যক্তি মসজিদের সব ফজিলত পাবেন—জিকির, কেরাতসহ সব ইবাদতের সওয়াব তিনি পাবেন। কিন্তু না, তিনি কিছুই পাবেন না।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার