ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার প্রস্তুতি কতটা আমাদের?

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম
প্রতীকী ছবি (এআই)

পরীক্ষার সময় ঘনিয়ে এলেই অনেক পরিবারে যেন এক ধরনের অস্থিরতা নেমে আসে। প্রস্তুতি, পড়াশোনা আর উৎকণ্ঠায় কাটে দিন-রাত। এমন আন্তরিক চেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়— যদি তা সঠিক নিয়তে, স্রষ্টার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয়।

তবে প্রশ্ন হচ্ছে, যে পরীক্ষার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে— সেই পরীক্ষার জন্য আমরা কতটা প্রস্তুত? পার্থিব জীবনের সাময়িক পরীক্ষাকে আমরা যত গুরুত্ব দিচ্ছি, তার তুলনায় চূড়ান্ত পরীক্ষা, অর্থাৎ আখিরাতের হিসাব-নিকাশের বিষয়টি অনেকাংশেই আমাদের অগোচরে থেকে যাচ্ছে।

দুনিয়ার পরীক্ষায় নির্দিষ্ট পাঠ্যবই বা বিষয়ের ওপর প্রশ্ন হয়। কিন্তু আখিরাতের পরীক্ষায় মানুষের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। কোরআনে বলা হয়েছে, এমন এক কিতাব পেশ করা হবে, যেখানে ছোট-বড় কোনো কাজই বাদ পড়বে না; সবই লিপিবদ্ধ থাকবে। মানুষ তার প্রতিটি আমল নিজের সামনে দেখতে পাবে, আর আল্লাহতায়ালা কারও প্রতি বিন্দুমাত্র অবিচার করবেন না।

পার্থিব পরীক্ষার পরিবেশ সাধারণত নিয়ন্ত্রিত ও স্বস্তিদায়ক। পরীক্ষার হল, নির্দিষ্ট আসন, আরামদায়ক আবহাওয়া— সবকিছুই সুশৃঙ্খল। কিন্তু আখিরাতের পরীক্ষার পরিবেশ হবে সম্পূর্ণ ভিন্ন— ভয়াবহ ও উদ্বেগপূর্ণ। সেদিন মানুষের অন্তর থাকবে আতঙ্কে কাঁপমান, চারদিকে থাকবে অনিশ্চয়তা ও ভয়।

আরও পড়ুন

দুনিয়ার পরীক্ষায় তদারকি করেন মানুষ, যারা ভুল করতে পারেন। কিন্তু আখিরাতের পরীক্ষার তদারকি করবেন স্বয়ং আল্লাহতায়ালা— যিনি সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা; যার জ্ঞান থেকে কিছুই গোপন নয়।

পার্থিব পরীক্ষায় সাধারণত উত্তীর্ণের সংখ্যাই বেশি থাকে। কিন্তু আখিরাতের পরীক্ষায় সফলতার পথ সংকীর্ণ। সেখানে উত্তীর্ণ হতে পারাই প্রকৃত সাফল্য, যার পুরস্কার জান্নাত। আর ব্যর্থতার পরিণতি অত্যন্ত ভয়াবহ।

অতএব, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, সেই-ই প্রকৃত সফল। বস্তুত, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী— এটি এক ধরনের মোহ ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রস্তুতি এখন একদম শেষ পর্যায়ে। নগরজুড়ে উৎসবের গুঞ্জন। শরতের বাতাস কানে কানে জানান দিচ্ছে, মর্ত্যে আসছেন দূর্গোতিনাশিনী। মহালয়া থেকে শুরু ক্ষণগণনা।
শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা বলা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হওয়ার আগে পাত্র-পাত্রী একে অপরের জন্য গায়রে মাহরাম।
বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর ফোনালাপ কি জায়েজ?
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি