ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জুমার দিনে দোয়া কবুলের আসল সময় কখন?

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ এএম
ছবি: সংগৃহীত

জুমার দিনকে মুসলমানদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি বলা হয়। এই দিনের বিশেষ একটি ফজিলত হলো, এতে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যা কিছু চায়, আল্লাহ তাআলা তা কবুল করেন। কিন্তু সেই বরকতময় সময়টি আসলে কখন? এ নিয়ে যুগ যুগ ধরে মুসলিম আলেমদের মধ্যে আলোচনা চলে আসছে।

হাদিস অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) জুমার দিনের এমন একটি অতি সংক্ষিপ্ত সময়ের কথা উল্লেখ করেছেন, যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। (সহিহ বুখারি: ৯৩৫; সহিহ মুসলিম: ৮৫২)

অধিকাংশ আলেমের মতে, এই বিশেষ সময়টি হলো আছরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়কে দিনশেষের বরকতময় মুহূর্ত বলা হয়। এ সময় বান্দা আল্লাহর কাছে মনোযোগ দিয়ে দোয়া করলে তা কবুল হওয়ার আশা সবচেয়ে বেশি।

আরেকটি মত হলো, খুতবা শুরু হওয়ার পর থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টি। অর্থাৎ ইমাম মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়েও দোয়া কবুলের বিশেষ সুযোগ থাকে। (সহিহ মুসলিম: ৮৫৩; সুনানে আবু দাউদ: ১০৪৯; সহিহ ইবনে খুজায়মা: ১৭৩৯)

আরও পড়ুন

আলেমদের পরামর্শ হলো, শুধু একটি সময় নয়, দুটি সময়েই বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষ করে আছরের পরের সময়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। কারণ অনেক বর্ণনায় এই সময়কেই দোয়া কবুলের সম্ভাবনাময় মুহূর্ত হিসেবে ইঙ্গিত করা হয়েছে।

মুসলিম স্কলারদের মতে, বান্দা যদি এই দুই সময়কে গুরুত্ব দিয়ে দোয়া, জিকির ও আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে, তাহলে আশা করা যায় তার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না। (আততামহিদ: ১৯/২৪)

তাই জুমার দিনের এই বরকতময় মুহূর্তটি ধরতে পারাই একজন মুমিনের জন্য বড় সৌভাগ্যের বিষয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আরও পড়ুন
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, প্রতিমা বিসর্জনে নজরদারিতে ড্রোন-হেলিকপ্টার 
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ক্ষোভ ধর্মমন্ত্রীর