ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জিন-ভূত কি মানুষের রূপ ধারণ করতে পারে? ইসলাম যা বলছে 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:২৯ এএম
জিন-ভূত কি মানুষের রূপ ধারণ করতে পারে? ইসলাম যা বলছে  । ছবি: সংগৃহীত

জিন কি মানুষের রূপ ধারণ করতে পারে—এমন প্রশ্ন অনেকের মনেই থাকে। এ বিষয়ে বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেছেন, ইসলামে জিনের অস্তিত্ব স্বীকৃত হলেও ভূত নামে প্রচলিত ধারণার কোনো ভিত্তি নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের মধ্যে প্রচলিত ধারণা আছে যে, মৃত্যুর পর খারাপ মানুষের আত্মা ভূত হয়ে যায়। কিন্তু ইসলাম এ বিশ্বাস সমর্থন করে না। এটি ভিত্তিহীন ও ভুল ধারণা।

তিনি বলেন, জিন আল্লাহর সৃষ্টি। যেমন মানুষ আল্লাহর সৃষ্টি, তেমনি জিনও তাঁরই সৃষ্টি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে।’ (সুরা আর-রহমান, আয়াত: ১৫)

আরও পড়ুন

ড. মোহাম্মদ সাইফুল্লাহ আরও বলেন, জিনের এমন কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, যা মানুষের নেই। আল্লাহর ইচ্ছায় তারা নিজেদের আড়াল করতে পারে এবং বিভিন্ন আকৃতি বা মানুষের রূপও ধারণ করতে সক্ষম।

তিনি জানান, হাদিস ও ইসলামি বর্ণনায় ফেরেশতাদেরও মানুষের রূপে আসার ঘটনা উল্লেখ রয়েছে। একইভাবে জিনও মানুষের রূপ ধারণ করতে পারে। তবে তারা মূলত আগুন থেকে সৃষ্টি হওয়ায় সাধারণ অবস্থায় মানুষের চোখে দৃশ্যমান হয় না।

তিনি আরও বলেন, ইসলামের শিক্ষা হলো—জিনের অস্তিত্বে বিশ্বাস রাখা, কিন্তু ভূত নিয়ে ভিত্তিহীন কুসংস্কার বা ভয়ের মধ্যে না থাকা। মুসলমানের উচিত কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিশ্বাস গড়ে তোলা এবং অমূলক ধারণা থেকে দূরে থাকা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না
ইসলামে শুক্রবার বা জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় এ দিনের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য ও ফজিলত।
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না
আজকের নামাজের সময়সূচি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের জন্য আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ সালের নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জোহর- ১১:৫৫ মিনিট আসর- ৪:১৪ মিনিট মাগরিব- ৫:৫৯ মিনিট এশা- ৭:১৩ মিনিট আগামীকাল (শুক্রবার) ফজর শুরু- ৪:৩৩ মিনিট উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত।
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজকের নামাজের সময়সূচি
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চাইল বাংলাদেশ
সিগারেটের টাকা পরিশোধকে কেন্দ্র করে ইবিতে তুমুল কাণ্ড
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের