সড়ক দুর্ঘটনার কারণগুলো সরকারের চোখে ধরা পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ১১:৫০ পিএম


সড়ক দুর্ঘটনার কারণগুলো সরকারের চোখে ধরা পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  ফাইল ছবি

সড়ক দুর্ঘটনার কারণগুলো সরকারের চোখে ধরা পড়ছে বলে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বিজ্ঞাপন

তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনার কারণগুলো সরকারের চোখে ধরা পড়ছে এবং সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে। সড়ক পরিবহন আইন সংসদে পাসের অপেক্ষায় আছে। আইনে চালক, চালকের সহকারী, মালিক ও বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি- সবার দায়ই যথাযথভাবে বিশ্লেষণ করা হয়েছে। কে কোন দায়িত্বে থাকবেন, তার কাজগুলোর জন্য কীভাবে শাস্তি ভোগ করবেন, সবকিছুই এখানে পরিষ্কার করা হয়েছে। 

শনিবার (১১ মে) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর দশম মহাসমাবেশে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এসব দুর্ঘটনা রোধে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 

তিনি বলেন, গত ১৫ দিনে যেসব সড়ক দুর্ঘটনা ঘটেছে, তার বেশির ভাগই ঘটেছে ত্রুটিপূর্ণ (ফিটনেসবিহীন) যানবাহনের কারণে। 

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান কামাল জানান, সড়ক দুর্ঘটনার কারণগুলোর মধ্যে আরও রয়েছে যাত্রী ও পথচারীদের অসচেতনতা, চালকদের প্রশিক্ষণের অভাব, চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোনে কথা বলা, অপরিকল্পিত ভঙ্গুর সড়ক, ওভারব্রিজের স্বল্পতা ও ট্রাফিক আইন না মানা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission