ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ , ১০:৪৩ এএম


ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ১৫

ইরাকের রাজধানী বাগদাদের পুলিশ চেকপয়েন্টে গাড়ি বোমা হামলায় নিহত ১৫ জন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। বুধবার এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানান, বাগদাদ থেকে দক্ষিণে পুলিশের একটি চেকপয়েন্টে বিস্ফোরক বোঝাই তেল ট্যাঙ্কার থেকে আত্মঘাতী হামলাকারী ওই হামলা চালায়।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও কথিত জঙ্গিগোষ্ঠী আইএস এ ধরনের হামলা চালিয়ে থাকে।

বিজ্ঞাপন

এদিকে আইএস নিয়ন্ত্রিত মসুল শহরের দখল নিতে ইরাকি বাহিনীর অভিযান অব্যাহত থাকায় এ ধরনের হামলা বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও সামরিক উপদেষ্টাদের সহায়তায় এরইমধ্যে শহরটির বেশ খানিকটা অংশ পুণর্দখল করেছে ইরাকি সেনাবাহিনী।

বিজ্ঞাপন


এফএস/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission