উপজেলা ভোট সুষ্ঠু করতে ওসি ও এসআইকে বদলির নির্দেশ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ০৪:৪৯ পিএম


উপজেলা ভোট সুষ্ঠু করতে ওসি ও এসআইকে বদলির নির্দেশ
ছবি : সংগৃহীত

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন করার জন্য চাঁদপুরের মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মে) ইসি থেকে নির্দেশনাটি পুলিশের মহাপরিদর্শককে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন এবং সাব-ইন্সপেক্টর মো. আবু হানিফকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত পুলিশ কর্মকর্তা পদায়নের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

বর্ণিতাবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission