অপ্রয়োজনীয় ‘এসএমএস’ আসা বন্ধ করুন এক মিনিটেই

আরটিভি নিউজ

শনিবার, ০৭ আগস্ট ২০২১ , ০৭:৫২ পিএম


অপ্রয়োজনীয় ‘এসএমএস’ আসা বন্ধ করুন এক মিনিটেই
অপ্রয়োজনীয় ‘এসএমএস’ বন্ধ

কাজে ব্যস্ত কিংবা ঘুমানোর আগে বিনাপ্রয়োজনে কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবীমা, ক্রেডিট কার্ড থেকে মোবাইলে ‘এসএমএস’ আসায় বিরক্তিকর মনে হয়। এক মিনিটে সেই বিরক্তিকর অবস্থা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এজন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

নিয়মগুলো হচ্ছে-
১. গ্রামীণফোনের প্রোমোশনাল এসএমএস বন্ধে ডায়াল করতে হবে  *121*1101# এবং সেবাটি ফের চালু করতে  *121*1102# ডায়াল করতে হবে।

২. গ্রামীণফোনের গ্রাহকদের মতো রবি সিমের গ্রাহকদের জন্যই সেবাটি রাখা হয়েছে। রবি সিমের গ্রাহকদের ১২৩ নম্বরে কল দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা বন্ধে অনুরোধ করতে পারবেন। এজন্য কল দিয়ে বলতে হবে, ‘আমি এই সেবা চাই না।’ তাহলে সংশ্লিষ্টরা ফোনদাতাকে নিয়ে যাবে ডিএনডি বিভাগে।

বিজ্ঞাপন

৩. এয়ারটেলের গ্রাহকরা ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন।

৪. বাংলালিংক সিমে এসএমএস বন্ধ করতে, মেসেজ অপশনে গিয়ে অফ (OFF) লিখে ৬১২১ নম্বরে এসএমএস পাঠানো যাবে। তবে টেলিটকের এ ধরনের কোনও সেবা (এসএমএস ব্লক) নেই।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission