অশ্লীল নোটিফিকেশন বন্ধ করুন মুহূর্তেই (ভিডিও)

তথ্য-প্রযুক্তি ডেস্ক

রোববার, ২৯ আগস্ট ২০২১ , ০৫:১০ পিএম


অশ্লীল নোটিফিকেশন বন্ধ করুন মুহূর্তেই (ভিডিও)
প্রতীকী ছবি

স্মার্টফোন বা কম্পিউটারে অনেকেরই অপ্রয়োজনীয় নোটিফিকেশন আসে। মাঝে মাঝে কিছু অশ্লীল নোটিফিকেশনও আসে, যা অস্বস্তিকর। পরিবারের সদস্য বা বন্ধুমহলে গল্প ও আড্ডা দেয়ার সময় যদি এমন নোটিফিকেশন আসে তাহলে লজ্জায়ও পড়তে হয়। অনাকাঙ্ক্ষিত এসব নোটিফিকেশন চাইলেই ব্যবহারকারী বন্ধ করতে পারেন। আরটিভি অনলাইন’র পাঠকদের জন্য অনাকাঙ্ক্ষিত নোটিফিকেশন বন্ধ করার উপায় তুলে ধরা হলো।

স্মার্টফোন ব্যবহারকারী প্রথমে তাদের গুগল ক্রম ব্রাউজারে যাবেন। এরপর ডানপাশে উপরে ‘থ্রি ডট’ স্থানে ক্লিক করলে নিচের দিকে ‘সেটিংস’ অপশন পাবেন। ব্যবহারকারী সেটিংসে যাওয়ার পর নতুন একটি পেজ পাবেন। সেখানে নিচের দিকে ‘নোটিফিকেশনস’ নামে একটি অপশন পাবেন। এবার সেখানে ক্লিক করলে নতুন পেজ আসবে। তাতে অপশন পাবেন ‘অ্যালাও নোটিফিকেশনস’। তা বন্ধ করে দিন। এটা বন্ধ করে দিলে আর কোনো নোটিফিকেশনই আসবে না ফোনে।

ব্যবহারকারী যদি মনে করেন নোটিফিকেশন আসবে কিন্তু অশ্লীল নোটিফিকেশন আসবে না তাহলে নির্দিষ্ট ওয়েবসাইটগুলো (অশ্লীল নোটিফিকেশন আসে এমন ওয়েবসাইট) ব্লক করে দিতে পারবেন। এতে ওই সকল ওয়েবসাইট থেকে অশ্লীল নোটিফিকেশন আসবে না।

এ জন্য ব্যবহারকারীকে প্রথমে গুগল ক্রম ব্রাউজার থেকে ‘থ্রি ডট’ স্থানে ক্লিক করে ‘সেটিংস’ অপশন যাবেন। এবার নিচের দিকে ‘সাইট সেটিংস’ অপশন পাবেন। এখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে এবং সেখানে ‘নোটিফিকেশনস’ নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করার পর ফোনে নোটিফিকেশন আসা ওয়েবসাইটগুলো দেখতে পাবেন। এবার নোটিফিকেশন আসা ওয়েবসাইটগুলোর তালিকা দেখে নির্দিষ্ট ওয়েবসাইট ‘ব্লক’ করতে পারবেন।

 

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission