ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ , ১০:১০ পিএম


ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে

বর্তমান বিশ্বে হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় চ্যাটিং অ্যাপ। এই প্ল্যাটফর্মটিতে গ্রাহকের সংখ্যা রয়েছে কয়েক কোটি। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও অনেকে আছেন যারা অন্যদের কাছে নিজের ব্যক্তিগত ফোন নম্বরটি শেয়ার করতে চায় না। তাদের জন্য সুখবর নিয়ে আসলো হোয়াটসঅ্যাপ। এখন চাইলেই ফোন নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য ভার্চুয়াল নম্বরের প্রয়োজন হবে। ভার্চুয়াল নম্বরের মাধ্যমে অন্যদেরকে নিজেদের ব্যক্তিগত নম্বর না জানিয়েও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।

যেভাবে অ্যাকাউন্ট খুলবেন

প্লে স্টোর থেকে প্রথমেই বিনামূল্যে ‘টেক্সট নাও’ অ্যাপ ডাউনলোড করে নিন। এরপর ডাউনলোড করা ‘টেক্সট নাও’ অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করে লগইন করুন। তারপর সেখানে ইউএস এবং কানাডায় চলে এমন পাঁচটি বিনামূল্য নম্বরের একটি তালিকা পাওয়া যাবে, সেখান থেকে নিজেদের পছন্দের নম্বর বেছে নিতে পারবেন। পছন্দ করা সেই ভার্চুয়াল নম্বরের মাধ্যমে ইন্টারনেট কল করা যাবে এবং মেসেজও করা যাবে। 

এরপর হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে নিন। রেজিস্ট্রেশন করার সময় হোয়াটসঅ্যাপে নিজেদের পছন্দ করা ভার্চুয়াল নম্বর যুক্ত করে দিতে হবে। এরপর দেশের কোড হিসাবে ইউএস এবং কানাডার কোড দিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে ‘টেক্সট নাও’ অ্যাপ চালু রাখতে হবে। সেই ভার্চুয়াল নম্বরে সিকিউরিটি ওটিপির মেসেজ দেওয়া হবে না।

এরপর ওটিপির সময় শেষ হয়ে যাওয়ার পরে কল মি বাটনে ক্লিক করতে হবে। এরপর ‘টেক্সট নাও’ অ্যাপে একটি মিসড কল আসবে। এই অ্যাপে থাকা ভয়েসমেলে একটি নতুন মেসেজ পপআপ আসবে। সেটি আসলে একটি অডিও মেসেজ। হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড জানার জন্য সেটি শুনতে হবে। সেই কোড হোয়াটসঅ্যাপে এন্টার করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission