গোপনে রেকর্ড হচ্ছে আপনার কল, ধরবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৫৯ পিএম


কল রেকর্ডিং
ছবি: সংগৃহীত

কয়েক মাস আগে গুগল অ্যান্ড্রয়েডে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কল রেকর্ডিং বন্ধ করে দিয়েছে। এর ফলে এখন আর কোনো অ্যাপ ব্যবহার করেই ফোনে কল রেকর্ড করা সম্ভব নয়। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ফোনের বিল্ট-ইন কল রেকর্ডার বা Google Dialer-এর মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব।

বিজ্ঞাপন

আগে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে কল রেকর্ডিং শুরু হলে অপর প্রান্তের ব্যক্তি তা জানত না। তবে নতুন সুরক্ষা ফিচারের কারণে Google Dialer ব্যবহার করলে কল রেকর্ডিং শুরু হলে কলের মধ্যে সতর্কবার্তা পাওয়া যায়। এর মাধ্যমে কলের অপর প্রান্তের মানুষ সহজেই জানতে পারে যে তার কল রেকর্ড হচ্ছে।

যদিও পুরনো অ্যান্ড্রয়েড ফোনে Google Dialer ছাড়া কল রেকর্ডিং সম্ভব, কিছু ফোনে এখনও ইন-বিল্ট ডায়ালারের মাধ্যমে কল রেকর্ড করা যায়। অনেক দেশে কল রেকর্ডিং আইনত নিষিদ্ধ হওয়ায়, ফোন প্রস্তুতকারকরা এখন নিজেদের ডায়ালারে কল রেকর্ডিং ফিচার কমিয়ে Google Dialer ব্যবহার শুরু করেছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে কিছু ফোনে কল রেকর্ডিং চলাকালীন একটি ‘বিপ’ শব্দ শোনা যায়। এ কারণে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। নতুন ফোনে কল রেকর্ডিং শুরু হলে সতর্কবার্তা কলের মধ্যে দেওয়া হয়, যা শুনলেই বোঝা যায় যে কল রেকর্ড হচ্ছে।

আরও পড়ুন

Google Play Store-এর নতুন পলিসির কারণে চলতি বছর মে থেকে অ্যান্ড্রয়েডে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কল রেকর্ডিং বন্ধ হয়েছে। এখন নতুন ফোনে শুধুমাত্র Google Dialer ব্যবহার করেই কল রেকর্ড করা সম্ভব।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission