মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি বিজ্ঞানী

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৭ পিএম


মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি বিজ্ঞানী
ছবি: সংগৃহীত

নতুন ইতিহাস গড়লেন প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. দেলোয়ার হোসাইন। মহাকাশ গবেষণায় অসাধারণ সাফল্য অর্জন করে  গর্ব হয়ে উঠেছেন। কানাডা সরকারের প্রতিনিধিত্বকারী আরএন্ডডি পার্টনারশিপ দলের সদস্য হিসেবে তিনি ইউরোপের শীর্ষস্থানীয় দুই মহাকাশ গবেষণা কেন্দ্র এয়ারবাস ও জার্মান অ্যারোস্পেস সেন্টার (ডিএলআর) পরিদর্শন করেন। তার উদ্ভাবিত মহাকাশ-চিকিৎসা যন্ত্র বিপি অ্যারো অ্যাকটিভ প্লাস উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

এই যন্ত্রটি মহাকাশচারীদের হৃদ্‌স্বাস্থ্য বাস্তব সময়ে পর্যবেক্ষণ করতে সক্ষম, যা দীর্ঘমেয়াদি মহাকাশযাত্রায় জীবনরক্ষাকারী ভূমিকা রাখতে পারে। ড. দেলোয়ার হোসাইনের উদ্ভাবন কানাডিয়ান স্পেস টেকনোলজি পার্টনারিং মিশন-২০২৫ এ নির্বাচিত ১২টি উদ্ভাবনের মধ্যে অন্যতম।

এয়ারবাস ও ডিএলআর গবেষণা কেন্দ্রে পরিদর্শনের সময় তিনি মহাকাশযান, স্পেসক্রাফট সিস্টেম ইন্টিগ্রেশন ল্যাব, ইউরোপীয় নভোচারীদের প্রশিক্ষণকেন্দ্রসহ বিভিন্ন উচ্চ প্রযুক্তির সুবিধা ঘুরে দেখেন। ডিএলআর-এর প্রধান কেন্দ্র, ইউরোপীয়ান এস্ট্রোনার্ট সেন্টার, মেডিক্যাল সেন্টার ফর এস্ট্রোনর্ট এবং লুনা ফ্যাসিলিটি পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যৎ চাঁদ অভিযানের প্রযুক্তির সঙ্গে পরিচিত হন।

বিজ্ঞাপন

ডিএলআর-এ গবেষক, কর্মকর্তা ও শিল্প নেতাদের সামনে উদ্ভাবন উপস্থাপনের পর সম্ভাব্য সহযোগিতা ও যৌথ গবেষণার পথ উন্মুক্ত হয়। এছাড়াও, ড. হোসাইন ইউরোপের বৃহত্তম মহাকাশ–প্রযুক্তি প্রদর্শনী স্পেস টেক এক্সপোর্ট ইউরোপ ২০২৫-এ অংশ নিয়ে তাঁর উদ্ভাবনকে বৈশ্বিক মহাকাশ শিল্পের কেন্দ্রবিন্দুতে তুলে ধরেন।

ড. দেলোয়ার হোসাইন এই অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য না বলে, প্রবাসী বাংলাদেশিদের মেধা ও বাংলাদেশের গৌরব হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই সাফল্য বাংলাদেশের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় দেশের অবস্থানকে আরো সুদৃঢ় করেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission