মাসের শেষ ৩ দিন যেসব জেলায় রেকর্ড বৃষ্টির শঙ্কা

আরটিভি নিউজ

রোববার, ২৫ মে ২০২৫ , ০৫:৩১ পিএম


মাসের শেষ ৩ দিন যেসব জেলায় রেকর্ড বৃষ্টির শঙ্কা
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য লঘুচাপ/নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপের প্রভাবে চলতি মাসের শেষ তিন দিন দেশের চার বিভাগে রেকর্ড পরিমাণে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রোববার (২৫ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান। 

তিনি লিখেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে, আগামী ২৭ অথবা ২৮ মে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপ অথবা নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ২৯, ৩০, ও ৩১ মে রংপুর, ময়মনিসংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে রেকর্ড-ব্রেকিং পরিমাণে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। 

‘এই তিন দিনে বাংলাদেশের ও ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের ওপরে ৫০০ মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। ভারি বৃষ্টিপাত কোনো বিভাগের ওপরে হবে তা নির্ভর করছে লঘুচাপ বা নিম্নচাপটি ঠিক উপকূলের কোনো স্থানের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ও ঠিক কত ধীরে স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করবে। যদি খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে তাহলে রংপুর বিভাগ ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর ওপরে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে তাহলে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ভারি বৃষ্টি হবে।’

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission