শীত ও ঘূর্ণিঝড় নিয়ে বিডব্লিউওটির নতুন বার্তা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ১১:০৮ পিএম


শীত ও ঘূর্ণিঝড় নিয়ে বিডব্লিউওটির নতুন বার্তা
ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিরতি কাটিয়ে আবারও বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে, যার প্রভাবে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দীর্ঘদিন ধরে বৃষ্টির বিরতি চলছে। তবে চলতি মাসের শেষ সপ্তাহে পরিস্থিতি পাল্টে যেতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল অবস্থা তৈরি হচ্ছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। তবে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক দিয়ে কিছু উষ্ণ বায়ুর প্রবাহ শুরু হতে পারে। এর ফলে শীতের মাত্রা কিছুটা কমে আসবে বলে ধারণা করছে সংস্থাটি।

আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে বলে জানায় বিডব্লিউওটি।পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ডিসেম্বরেই নামবে প্রকৃত শীত।

বিজ্ঞাপন

অর্থাৎ, নভেম্বরের বাকি সময়ে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা নেই; বরং মাসের শেষে ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের কার্যক্রমই হতে পারে আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission