কবে থেকে শীত বাড়বে, জানাল আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৮:৫২ এএম


কবে থেকে শীত বাড়বে, জানাল আবহাওয়া অফিস
ফাইল ছবি

সারাদেশে শুক্রবার (২১ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামী শনিবারও (২২ নভেম্বর)। তবে এরপর আবার তা কয়েক দিন অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আগামী ২ দিন তাপমাত্রা কিছুটা কমার প্রবণতা থাকতে পারে। এরপর আবার কিছুদিন তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসের শেষ দিকে আবার তাপমাত্রা কমে সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

এদিকে শুক্রবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা কম।

আরও পড়ুন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission