ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ , ০৯:০৬ এএম


ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর ১টা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার(৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। 

আরও পড়ুন

এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission