ঢাকাসহ ১৯ জেলায় রাতে হানা দিতে পারে ঝড়

আরটিভি নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ০৫:৫৬ পিএম


ঢাকাসহ ১৯ জেলায় রাতে হানা দিতে পারে ঝড়
ফাইল ছবি

দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর বর্ধিতাংশ অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায়। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন অস্থায়ী ঝড়ের পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের সব বিভাগে।

বিজ্ঞাপন

এর মধ্যে আজ রাতেই ঢাকাসহ দেশের ১৯ জেলায় হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে এ তথ্য।  

বিজ্ঞাপন
আরও পড়ুন

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission