কালবৈশাখী ঝড়ের পর ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১০:৩৯ এএম


কালবৈশাখীর আশঙ্কায় ৯ জেলা, নদীবন্দরে সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

গতকাল রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তবে আজ আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।
 
আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission