দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে চলমান তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয় এসব তথ্য।
এর মধ্যে রোববার ও সোমবার (১০-১১ মে) মে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ৮ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামী মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার আরও খবর
এছাড়া আগামী বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বর্ধিত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরটিভি/টিআর




