দুপুরের মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আরর্টিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৮:০৬ এএম


দুপুরের মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি জেলায় বুধবার (২০ মে) দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বুধবার (২০ মে) সকাল ৭টা ১০ মিনিটে নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আরও পড়ুন

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission