দেশের ছয় অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের পূর্বাভাস

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১০:১৭ পিএম


দেশের ছয় অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের পূর্বাভাস
ছবি: সংগৃহীত

রাত ১টার মধ্যে দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত অভ্যন্তরী নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ সময়ে এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অন্যদিকে, আজ (২৮ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (২৯ মে) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission