থাকবে গরমের দাপট, ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

আরটিভি নিউজ

রোববার, ৩১ মে ২০২৬ , ০৯:১৭ এএম


থাকবে গরমের দাপট, ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের পাঁচ বিভাগে বয়ে যেতে পারে তাপপ্রবাহ। এতে গরমের প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সাত জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছেন।

রোববার (৩১ মে) সকালে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, রোববার সকাল ৭টার পর থেকে বিকেল ৫টার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জেলার ওপরে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রাম জেলা এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগন্জ ও মৌলভীবাজার জেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। দেশের বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে আজ মৃদু তাপপ্রবাহ অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর, ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপরে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান মোস্তফা কামাল পলাশ।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission