ভোর ৬টার মধ্যে ৪ বিভাগে তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির শঙ্কা

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ১১:১০ পিএম


ভোর ৬টার মধ্যে ৪ বিভাগে তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের চারটি বিভাগের ওপর দিয়ে আজ রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, শুক্রবার রাত ১০টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। 

আরও পড়ুন

তিনি লিখেন, এই পূর্বাভাস লেখার (রাত ১০টা বেজে ২০ মিনিটের) সময় একটি শক্তিশালী বজ্র-ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতেছে। 

5656

ঝড়টি অতিক্রমের সম্ভাব্য সময় নিয়ে তিনি লিখেন, রংপুর বিভাগে রাত ১০টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ৩টার মধ্যে। রাজশাহী বিভাগে রাত ১২টার পর থেকে ভোর ৫টার মধ্যে। 
ময়মনসিংহ বিভাগে রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে। সিলেট বিভাগে রাত ২টার পর থেকে সকাল ৮টার মধ্যে। ঢাকা বিভাগে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলায় রাত ২টার পর থেকে সকাল ৮টার মধ্যে। 

Posted by Facebook on Date:

 

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission