পশ্চিমবঙ্গ হবে ‘বঙ্গ বা বাংলা’

মঙ্গলবার, ০২ আগস্ট ২০১৬ , ০৬:২৫ পিএম


পশ্চিমবঙ্গ হবে ‘বঙ্গ বা বাংলা’

বদলে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ রাজ্যের নাম হবে ‘বঙ্গ’ বা ‘বাংলা’। আর ইংরেজিতে পশ্চিমবঙ্গের নাম আর ‘ওয়েস্টবেঙ্গল’ নয়, নাম হবে শুধুমাত্র ‘বেঙ্গল’।

এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আগামী ২৬ আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই পশ্চিমবঙ্গের নাম বদল সংক্রান্ত প্রস্তাবটি পেশ করা হবে। রাজ্য বিধানসভায় ওই প্রস্তাব পাশ হয়ে গেলে তারপর সেটি পাঠানো হবে সংসদে।

২০১১ সালে ক্ষমতায় আসার পরই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করার ব্যাপারে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে ওয়েস্টবেঙ্গল। ‘ডব্লিউ’ ইংরেজি বর্ণমালার একদম শেষদিকের অক্ষর। ফলে ভারতীয় সংসদে ডাকও পড়ে শেষ দিকে। এজন্য পশ্চিমবঙ্গ সম্পর্কে কথা বলার সময় পাওয়া যায় খুবই কম। ফলে বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের জন্য চিন্তা-ভাবনা শুরু হয়। এখন থেকে ওয়েস্ট বাদ দিয়ে শুধুমাত্র বাংলা নাম হলে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় নম্বর হিসাবে সংসদে প্রথম দিকেই পশ্চিমবঙ্গ সম্পর্কে বলার সুযোগ মিলবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission