images

বাংলাদেশ

কয়রার নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ১০:৪৩ পিএম

খুলনার কয়রা উপজেলায় আড়পাঙ্গাসিয়া নদীতে ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ও বিকেলে পৃথক সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার হঠাৎ ঝড়ে আড়পাঙ্গাশিয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তারা নিখোঁজ হন।

নিহতরা হলেন, উপেন মৃধার (৫০) ও  মুকেন্দ মন্ডল (৪২)।

আরও পড়ুন
b3

তেল নিতে যাওয়া মোটরসাইকেল চালকদের বেধড়ক পেটালেন যুবলীগ নেতা

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে আড়পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধার (৫০) মরদেহ ভেসে ওঠে। অপর আর এক জেলে মুকেন্দ মন্ডলের (৪২) মরদেহ বিকেল ৫টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর ত্রিমোহনায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

আংটিয়ারা নৌ-পুলিশের ওসি মো. ফারুক হোসেন বলেন, নিহত উপেন মৃধা ও মুকেন্দ মন্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরটিভি/এসএস