ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তেল নিতে যাওয়া মোটরসাইকেল চালকদের বেধড়ক পেটালেন যুবলীগ নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া।

রাজশাহীর তানোরে একটি ফিলিং স্টেশনে এক যুবলীগ নেতার নেতৃত্বে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। এ দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার শাহিন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটছে বলে ভিডিওতে দেখা যায়। এতে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় তেল সরবরাহ।

পরে পুলিশ পাম্প কর্তৃপক্ষ ও ট্যাগ অফিসার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শুরু হয় তেল বিতরণ কার্যক্রম। কিছুক্ষণ পরে পুনরায় শুরু হয় হট্টগোল। পুলিশ লাঠিপেটা করে দুষ্কৃতকারীদের সরিয়ে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় তেল সরবরাহ করা হয়। এভাবেই সকাল থেকে দিনভর হট্টগোল। তবে মারধরের মধ্যেও তেল সরবরাহ করা হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা যুবলীগ নেতা মুন্ডুমালা বাজারের বাসিন্দা আবু রায়হান তপন, বাস মাস্টার হবিবুর, ফয়সালসহ তাদের নেতৃত্বে তানোর সদরের মোটরসাইকেল চালকদের বেধড়ক পেটাচ্ছেন। তখন যুবলীগ তপন বলছেন—ধর মার, তাদেরকে কোনো তেল দেওয়া হবে না, তারা তানোর থেকে কেন তেল নিতে আসবে, তাদের লাঠিপেটা করে তাড়িয়ে দাও।

জানা যায়, ঘণ্টাব্যাপী চলে মারধর। এতে বেশকিছু মোটরসাইকেল চালক আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

শাহিন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, যারা মারধর করেছে তারা কেউ তাদের লোক নয়। তারা নিজেরাই মারধর করেছেন।

আরও পড়ুন

পাম্প মালিক মোজাম্মেল হক জানান, এটা বৈশ্বিক সমস্যা। এখানে ধৈর্য ধরে তেল নিতে হবে। সবাই লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে রাস্তার হট্টগোল শুরু হয়। পরে সবার প্রচেষ্টায় পরিবেশ স্বাভাবিক হয় এবং তেল বিতরণ শুরু করা হয়।

ট্যাগ অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, ফিলিং স্টেশনের ভেতরে হট্টগোল হয়নি। সুষ্ঠুভাবে তেল বিতরণ করা হচ্ছে। প্রথমে ৫০০ টাকা করে তেল দেওয়া হচ্ছিল। পরে কমিয়ে ৩০০ টাকার করে মোটরসাইকেল প্রতি তেল দেওয়া হয়।

তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান বলেন, ‘তেলের কোনো ঘাটতি নেই। আতঙ্কিত হয়ে বাইক চালকরা প্রয়োজন না থাকলেও তেল নিচ্ছে। আবার অনেক বাইক চালক তেল নিয়ে বাড়তি দামে বিক্রি করছেন। এসব কারণে দীর্ঘ লাইন। অপরদিকে ডিজেল তেল নিয়ে কোনো সমস্যার কথা শোনা যায়নি।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
আরও পড়ুন
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চিহ্নিত হলেও গ্রেপ্তার হয়নি কেউ