images

রাজধানী

খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ঢোকে আনার, অতঃপর...

বুধবার, ০১ অক্টোবর ২০২৫ , ১০:৪৭ এএম

রাজধানীতে খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ঢুকে এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের নাম আনার (৫০)। তিনি জোয়ারসাহারা এলাকায় পরিচ্ছন্নকর্মীর কাজ করেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ৭ বছর বয়সী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির বাবা বলেন, গত শনিবার দুপুরে আমাদের এলাকার প্রতিবেশী আনার (৫০) খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ঢুকে জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষণ করে রক্তাক্ত জখম করে এবং তাকে ভয়ভীতি দেখায়। পরে বাচ্চার মা বাসায় এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বিচারের আশ্বাস দেন। কিন্তু কোনো বিচার হয় না। দিন দিন বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে। পরে আজ (৩০ সেপ্টেম্বর) আমাদের বাড়িওয়ালা বলে, বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে। তাই নিয়ে এসেছি।  

আরও পড়ুন
Web-Image17

ঢাকায় দুই মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

তিনি আরও বলেন, আমার দুই ছেলে-মেয়ে। ছোট ছেলের বয়স দুই বছর। আমি একটি হোটেলে ও আমার স্ত্রী ছোট ছেলেকে নিয়ে বাসাবাড়িতে বুয়ার কাজ করেন। মেয়েটি বাসায় একাই থাকতো।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত পৌনে ১১টায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। 

তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। 

আরটিভি/আইএম