মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৭:৫৪ এএম
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কদমতলীর পোস্তগোলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মোহাম্মদ রাফি (১৬)। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও জুরাইন এলাকার স্থানীয় বাসিন্দা রমজান মিয়ার ছেলে।
নিহত রাফির চাচা মো. রতন মিয়া বলেন, আমার ভাতিজা রাফি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে লেখাপড়া করত। বিকেলে পোস্তগোলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাতিজা আর বেঁচে নেই।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।
আরটিভি/আইএম