২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০৩:৩৫ পিএম


২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নম্বরে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, আগামী শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব প্রকার যানবাহন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission