images

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৮:০৯ এএম

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টার কর্মসূচি
বেলা ১১টায় বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সেমিনার হল রুমে ‘The Chittagong Hill Tracts Accord: Transforming harmony into prosperity’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আরও পড়ুন
Web_Image

যাত্রীদের জন্য বড় সুখবর দিলো মেট্রোরেল

বিএনপির কর্মসূচি
দুপুর আড়াইটায় হোটেল ওয়েস্টিনের বলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ছাত্রদলের আয়োজনে দোয়া ও মোনাজাত।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি
বিকেল সাড়ে ৫টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আরটিভি/আইএম