যাত্রীদের জন্য বড় সুখবর দিলো মেট্রোরেল

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০২:০৯ পিএম


যাত্রীদের জন্য বড় সুখবর দিলো মেট্রোরেল
ছবি: সংগৃহীত

আগামী দুই মাস পর সোয়া চার মিনিট গ্যাপ দিয়ে চলবে মেট্রোরেল। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে। আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন চার লাখের আশেপাশে রয়েছে। ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনও ক্ষতি হয় নি বলেও জানান তিনি।

তিনি বলেন, গত ২১ নভেম্বর সারাদেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসা বাড়িতেও এমন জিনিস পড়েছে। সেদিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর ট্রেন চলাচলের  বিষয়ে ফারুক আহমেদ বলেন, শুক্রবার ৩টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। পাবলিক সেফটির জন্য লেট করছি। কারণ চাইলেই তো চালিয়ে দেয় যায় না পরীক্ষা নিরীক্ষা ছাড়া।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রতিদিন আমরা পাবলিকব সার্ভিস শুরুর আগে একটা সুইফার ট্রেন চালায় সব কিছু চেক করার জন্য, কিন্তু সেদিন (২১ নভোবরের ভূমিকম্পের দিন) আমরা দুইটি সুইফার চালিয়েছে। যার কারণে লেট হয়েছে।

এদিকে রোববার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই বিষয়ে ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ বলেন, একটা ছেলে ছাদে উঠে গেছে এটা জানার পর পরই আমাদের সিকিউরিটি সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ফেলে। আল্লাহর রহমত কোনো ক্ষতি হয়নি। সে (ওই কিশোর) কারওয়ান বাজার থেকে আগারগাঁও যায়, সেখান থেকে সে দুই ট্রেনের মধ্যখানে বসে সেখান থেকে সচিবালয় যায়। ওখানেই তাকে নামিয়ে ফেলা হয়।

বিজ্ঞাপন

মেট্রোরেল আরও সিকিউরিটি বাড়ানোর কথা জানিয়ে ফারুক আহমেদ বলেন, স্টেশনের নিচে এন্ট্রি পথে সিসি টিভি লাগানো হবে। যাতে উৎসটা কোথায়, কোথায় থেকে এল সব দেখা যাবে। 

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission