images

রাজধানী

ঢাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন, অতঃপর...

রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ০২:০৪ পিএম

রাজধানীতে সম্প্রতি এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তার গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, একরাম হোসেন (২৩), নাইমুর রহমান (২৪), আতিক (১৮), শরিফ (১৬) ও লোকমান (১৬)। 

এর আগে, গত ২ জানুয়ারি গুলশান এলাকার নদ্দা বাজারে এক নারীকে বৈদ্যুতিক পোলের সঙ্গে বেঁধে তার গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ ভিডিও দেখে অভিযুক্তদের আটক করে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ থানায় দায়ের করা হয়নি।

আরও পড়ুন
Web-Image11

‘কারা যেন টাকা নিচ্ছে’, রাস্তায় আবর্জনা সংগ্রহকারীরা

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ওই নারী ভবঘুরে। তিনি ময়লা সংগ্রহ করতেন। ভোর বেলায় নর্দ্দা এলাকার একটি মাদরাসার খোলা রুমে প্রবেশ করলে মাদরাসার কিছু ছাত্র তাকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢেলে নির্যাতন করেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ খোঁজখবর শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, কেউ অভিযোগ না দিলেও পুলিশ স্বপ্রণোদিতভাবে তাদের খুঁজে বের করে আটক করেছে।

ওসি বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম