ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘কারা যেন টাকা নিচ্ছে’, রাস্তায় আবর্জনা সংগ্রহকারীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
রাজধানীতে চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় বাসা-বাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারীরা। ছবি: সংগৃহীত

রাজধানীতে এবার চাঁদাবাজির প্রতিবাদে রাস্তায় নেমেছেন বাসা-বাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারী ভ্যান চালকেরা।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় আবর্জনা বোঝাই কয়েকটি ভ্যান তারা রাস্তার ওপর আড়াআড়ি করে রেখে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন।

মোহাম্মদ ফারুক নামে এক পরিচ্ছন্নতা কর্মী বলেন, একটি গলির প্রায় ৩৫টি ভবন থেকে ময়লা অপসারণ করি। সব মিলিয়ে প্রায় তিনশ ফ্ল্যাটের ময়লা টানা হয়।

তিনি আরও বলেন, আমি ভ্যান নিয়া দিনে দুই থেকে তিনবার যাওয়া-আসা কইরা ময়লা টানি। এখন মাস গেলে যদি আমার ৬ থেকে ৭ হাজার টাকা চান্দা দেওয়া লাগে, তাইলে আমি খাব কী?

পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, কিছু পরিচ্ছন্নতাকর্মী রাস্তায় ভ্যান রেখে যান চলাচল ব্যাহত করেন। সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করেন। ২০-২৫ মিনিট পর পুলিশ তাদের সিটি করপোরেশনের কার্যালয় নিয়ে যায়।

আরও পড়ুন

মিরপুর মডেল থানার ওসি বলেন, ভ্যানওয়ালাদের অভিযোগ, তারা ভ্যান নিয়ে বের হলেই কারা যেন তাদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা চাঁদা দাবি করে। তবে আরেকটা বিষয় হচ্ছে, তারা সিটি করপোরেশনের নির্ধারিত জায়গার বাইরে ময়লা রাখে, সেটা স্থানীয়রা পছন্দ করেন না। এটা নিয়েই মূলত ঝামেলাটা। পরে আমরা তাদের বুঝিয়ে সিটি করপোরেশনের অফিসে পাঠিয়েছি।

Capture2

এর আগে, গত সপ্তাহে রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিতে অতর্কিতে হামলা চালিয়ে মারধর করে একদল লোক।

তখন ব্যবসায়ীরা বলেন, ওই এলাকায় কয়েক মাস ধরে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন। মানববন্ধন কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর হঠাৎ করে তাদের ওপর হামলা করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়কের অবস্থান ছেড়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট