images

রাজধানী

রাজধানীতে নির্যাতনের শিকার সেই নারীকে খুঁজছে পুলিশ

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০৯:৩০ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে রাজধানীর গুলশানের নর্দা এলাকায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে এক নারীর গায়ে পানি ঢেলে দেওয়া হচ্ছে। সেই নারীকে খুঁজছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও দেখে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পাঁচজন তাকে নির্যাতনের কথা স্বীকার করেন। তাই কী কারণে তাকে নির্যাতন করা হয়েছিল নিশ্চিত হতে সেই নারীকে খুঁজছে পুলিশ।

আরও পড়ুন
Web-Image---Copy

খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: খন্দকার মোশাররফ

শুক্রবার নর্দার মারকাযুত তা'লীম আল- ইসলামী মাদ্রাসায় চুরির অভিযোগ তুলে ওই নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন করা হয়। পরে ছাড়া পেয়ে নারী চলে যান। তাকে এলাকার কেউ চেনেন না। এমনকি তাকে খুঁজে পাওয়ার মতো এখন পর্যন্ত কোনো সূত্রই নেই পুলিশের কাছে।
 
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এক নারীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গায়ে পানি ঢালছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়। 

তিনি আরও বলেন, নির্যাতনে জড়িত থাকায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয় রোববার। তারা ওই নারীকে নির্যাতনের কথা স্বীকার করেন। ম্যাজিস্ট্রেট তাদের সাজা দেন। ওই নারীকে খোঁজা হচ্ছে। 

আরটিভি/এসআর