মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৮:১৬ পিএম
রাজধানীর বাড্ডার লিংক রোডে দুই বাসের চাপায় আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কাশেম একটি বেসরকারি ব্যাংকের কর্মী ছিলেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
তার সহকর্মী ইফতেখার হোসেন গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় অফিস শেষে বাড্ডার লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কাশেম। রাস্তা পারাপারের সময় রাইদা ও ভিক্টর নামে যাত্রীবাহী দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আবুল কাশেম আর নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
আরটিভি/এমএইচজে